ডেস্ক রিপোর্ট:
গোয়ার উপকূলীয় অঞ্চলে একটি ভারতীয় নৌসাবমেরিনের সঙ্গে মাছ ধরার নৌকার সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ নভেম্বর) এই সংঘর্ষের সময় সাবমেরিনে ১৩ জন ক্রু ছিলেন। এ ঘটনায় দুই জেলে নিখোঁজ রয়েছে এবং সাবমেরিন থেকে ১১ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ভারতীয় নৌবাহিনী দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করেছে। উদ্ধার তৎপরতায় ছয়টি জাহাজ এবং একাধিক বিমান মোতায়েন করা হয়েছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, গোয়া উপকূল থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে মাছ ধরার নৌকা ‘মারথমা’র সঙ্গে সাবমেরিনের এই সংঘর্ষ ঘটে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, নিখোঁজ দুই জেলের সন্ধানে মুম্বাইয়ের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এ ছাড়া কোস্টগার্ডকেও ওই এলাকায় মোতায়েন করা হয়েছে।
কীভাবে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।












