কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘ভারতকে কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না’

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৯, ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

ভারতের সঙ্গে অসম চুক্তি বা সীমান্ত সংক্রান্ত কোনো বিষয়েই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মহাপরিচালক বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে ভারতের সঙ্গে অসম চুক্তিগুলো নিয়ে কাজ করতে। এ বিষয়টি কূটনৈতিক চ্যানেলে সমাধান করা হবে। তবে আমাদের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না। যেসব ক্ষেত্রে আমরা মনে করি যে আমরা বঞ্চিত হয়েছি, সেসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে সীমান্ত সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের নিয়ে আলোচনায় বসব। সেখানে আপনারা সুনির্দিষ্ট তথ্য পাবেন। সীমান্ত হত্যাকাণ্ড এই সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাজেন্ডা। সংক্ষেপে বলতে গেলে, কোনো বিষয়েই তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

এদিকে, ভারতের সঙ্গে সম্পর্কে আস্থা বাড়াতে বাংলাদেশ কোনো ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, শুধু ছাড় দিয়ে আস্থা বাড়ানো যায় না। আলোচনার মাধ্যমেও আস্থা বাড়ানো সম্ভব।