কুমিল্লামঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী তানিয়া বৃষ্টি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকদের পরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার ধরা পড়েছে এবং এ কারণে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে।

অভিনেত্রী নিজেই গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তার শারীরিক অসুস্থতার কথা জানান।

ওই পোস্টে তিনি উল্লেখ করেন, বর্তমানে তিনি শারীরিকভাবে দুর্বল অবস্থায় রয়েছেন এবং চিকিৎসা ও পূর্ণ বিশ্রামের প্রয়োজন।

এ সময় তিনি ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া কামনা করেন এবং সাময়িকভাবে শুটিং বা কাজসংক্রান্ত বিষয়ে যোগাযোগ না করার অনুরোধ জানান।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, সুস্থ হয়ে উঠলে নিজেই সবাইকে তার শারীরিক অবস্থার বিষয়ে অবহিত করবেন।

এরপর শনিবার দেওয়া আরেকটি পোস্টে তিনি জানান, তার মাথায় অস্ত্রোপচার করা হবে। ভালোবাসা দিবসে পরিবারের কাছ থেকে পাওয়া ফুলের কথা উল্লেখ করে তিনি সবার কাছে দোয়া চান এবং স্পষ্টভাবে জানান যে, তিনি ব্রেন টিউমারে আক্রান্ত।

এ বিষয়ে নির্মাতা সকাল আহমেদ গণমাধ্যমকে জানান, বেশ কিছুদিন ধরেই তানিয়া বৃষ্টি শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন।

তিনি মাঝেমধ্যে তীব্র মাথাব্যথায় ভুগতেন এবং জ্বর ও ঠান্ডাজনিত সমস্যাও ছিল। তবে প্রথমদিকে বিষয়টি গুরুতর মনে না করায় চিকিৎসা নিতে দেরি হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উত্তরার একটি হাসপাতালে

তিনি আরও জানান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার মস্তিষ্কে টিউমার শনাক্ত করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয় এবং চিকিৎসকরা রোববার বিকাল চারটার দিকে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।