কুমিল্লাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ২৪, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফের জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আরফোজ আলী (৭০) নামে এক বৃদ্ধ হয়েছে। এছাড়া অন্তত ২০ জন আহত হয়েছেন। রবিবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরফোজ আলী ওই গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকার একটি জমি নিয়ে স্থানীয় দানা মিয়া গোষ্ঠী ও শিপন গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত ১৫ নভেম্বর থেকে কয়েক দফা সংঘর্ষ হয়। গতকাল উভয় পক্ষ লোকজন আবারও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে দানা মিয়া গোষ্ঠীর আরফোজ আলী টেঁটা বিদ্ধ হয়ে আরফোজ আলী ঘটনাস্থলে নিহত হন।

এছাড়া বেশ কয়েক জন আহত হন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ফারুক মিয়া নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, দুই পক্ষের সংঘর্ষে একজন বৃদ্ধ নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।