কুমিল্লাবৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ৪, ২০২৫ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:


ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশনের কাছে তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রেনের একটি বগির একটি চাকা লাইনচ্যুত হয়েছে।