কুমিল্লাবৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ৩, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কের বেতবাড়িয়া এলাকায় বিদ্যুতের খুঁটিবোঝাই ট্রাক্টরের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সরাইল উপজেলার তেলিকান্দি গ্রামের মোহাম্মদ ইব্রাহীম মিয়ার স্ত্রী ফয়েজ বানু (৪৫) এবং তার মেয়ে ফেরদৌসী (২০)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের এসআই সারোয়ার হোসেন জানান, প্রাইভেটকারটি সুহিলপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথিমধ্যে বেতবাড়িয়ায় বেআইনিভাবে সড়কের পাশে দাঁড়ানো বিদ্যুতের খুঁটিবোঝাই ট্রাক্টরের পেছনে গাড়িটি ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই মা ও মেয়ে প্রাণ হারান।

এসআই সারোয়ার আরও জানান, লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক্টরটি পুলিশ হেফাজতে রয়েছে।