কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাজিলে ফিরেছেন অস্কার

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২৬, ২০২৪ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

অস্কার তার ক্যারিয়ার শুরু করেছিলেন ব্রাজিলের ক্লাব সাও পাওলোতে। এখন, ক্যারিয়ারের শেষভাগে এসে তিনি আবার সাও পাওলোতে ফিরেছেন। ক্লাবটি মঙ্গলবার তার সঙ্গে তিন বছরের চুক্তি সম্পন্ন করার কথা ঘোষণা করেছে।

দেশে ফিরে উচ্ছ্বসিত অস্কার বলেন, “ব্রাজিলে ফিরে আসতে পেরে এবং সাও পাওলোতে, যে ক্লাবে আমি ক্যারিয়ার শুরু করেছিলাম, যেখানে আমি ভিত্তি স্থাপন করেছিলাম এবং বেড়ে উঠেছি, সেখানে খেলতে পেরে আমি খুশি।”

অস্কার ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত সাও পাওলো যুব দলে খেলেন। এরপর তিনি ক্লাবটির মূল দলে দুই বছর খেলেছেন। তার ক্যারিয়ারের বড় অংশটি তিনি ইংল্যান্ডের ক্লাব চেলসিতে কাটিয়েছেন।

চেলসির হয়ে সাড়ে চার বছরের সময়কালে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০৩টি ম্যাচ খেলেছেন অস্কার এবং ৩৮টি গোল করেছেন। এই সময়কালে তিনি প্রিমিয়ার লিগ, লিগ কাপ এবং ইউরোপা লিগ শিরোপা জিতেছেন।

সর্বশেষ আট মৌসুম তিনি চীনের ক্লাব সাংহাই পোর্টে খেলেছেন। সেখানে চাইনিজ সুপার লিগের শিরোপা তিনবার জিতেছেন।