কুমিল্লাশনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্যবসায় সকলের সমান অংশগ্রহণের নিশ্চয়তা দেবে বিএনপি: আমীর খসরু

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৪, ২০২৬ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

ব্যবসার পরিবেশ সহজ করতে বাণিজ্যিক সংগঠনের সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আমলাতান্ত্রিক জটিলতা কমানোর পক্ষে মত দিয়ে তিনি জানান, আগামী সেবাধর্মী কাজ বাণিজ্য সংগঠনের কাছে ন্যস্ত করার কথা ভাবা হচ্ছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে, আইসিসিবি-তে তৈরি পোশাক ও প্যাকেজিং প্রদর্শনীর উদ্বোধনী আয়োজনে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, অতি নিয়ন্ত্রিত হওয়ায় বাংলাদেশে ব্যবসা করা কঠিন। ব্যবসায় সকলের সমান অংশগ্রহণের নিশ্চয়তা দেবে বিএনপি।

তিনি আরও বলেন, উদ্যোক্তাদের আকৃষ্ট করতে বাংলাদেশকে ২০৪৭ সালের মধ্যে একটি উন্মুক্ত বিনিয়োগ অঞ্চল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।