কুমিল্লারবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ, হত্যার হুমকির কথা জানালেন এনসিপি নেতা

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ, হত্যার হুমকির কথা জানালেন এনসিপি নেতা সিফাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত ব্যক্তিগত তথ্য ফাঁস ও হত্যার হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

সিফাতের ভাষ্য অনুযায়ী, তার মোবাইল নম্বর, পারিবারিক ঠিকানাসহ ব্যক্তিগত বিভিন্ন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর পর থেকেই অজ্ঞাত বিভিন্ন নম্বর থেকে তাকে ও তার পরিবারের সদস্যদের উদ্দেশে হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির কথাও জানান এনসিপির এই নেতা। তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করবেন। পাশাপাশি সীতাকুণ্ডের স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।