কুমিল্লাবৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডে দগ্ধ ৮ জনের অবস্থাই আশঙ্কাজনক

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ৬, ২০২৪ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আটজনের কেউ এখনো ঝুঁকিমুক্ত নন বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন। সামন্ত লাল জানান, দগ্ধ সবাই মানসিক ট্রমার মধ্যে রয়েছেন। এদের মধ্যে একজনের শরীরের ৯ শতাংশ পুড়ে গেছে।

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘সবাইকেই আমরা পর্যবেক্ষণে রেখেছি। সব রোগীই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।’

উল্লেখ্য, রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ৪ জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরহাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করেছে।