কুমিল্লাবৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বেনজীরের আরও সম্পত্তি ক্রোকের নির্দেশ

প্রতিবেদক
Cumilla Press
জুন ১২, ২০২৪ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্থাবর-অস্থাবর আরও কিছু সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। সেগুলো ক্রোক করার নির্দেশ দিয়েছেন আদালত।

গুলশান-বাড্ডা-আদাবরের ফ্ল্যাট, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ও বান্দরবানের জমি ক্রোকে দুদক আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জগলুল হোসেন এ আদেশ দেন।

এর আগে বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের নামে গোপালগঞ্জ, মাদারীপুর, ঢাকাসহ কয়েকটি জেলায় ৬২১ বিঘা জমি, ঢাকার গুলশানে ৪টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক হিসাব, ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ৩টি বিও হিসাব (শেয়ার ব্যবসা করার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পায় দুদক। এরপর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব সম্পদ জব্দ করার আদেশ দেয় আদালত।