কুমিল্লাশনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বুধবার বিয়ে জেফার-রাফসানের বিয়ে

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৩, ২০২৬ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘদিনের গুঞ্জন ও কানাঘুষার অবসান ঘটিয়ে কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব আগামীকাল বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।

দুজনের একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করে জানিয়েছে, দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের কয়েকজন পরিচিত মুখ উপস্থিত থাকার কথা রয়েছে। গত এক সপ্তাহ ধরেই ঘনিষ্ঠজনদের মধ্যে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে যোগাযোগ করা হলে জেফার রহমানের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রাফসান–জেফারের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয় বছরখানেক আগে। রাফসানের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসার পরই বিষয়টি আলোচনায় আসে। এরপর বিভিন্ন সময়ে দেশে ও দেশের বাইরে তাদের একসঙ্গে দেখা যায়। গেল বছরের মাঝামাঝিতে থাইল্যান্ডে, ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলে তাদের একসঙ্গে থাকা কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তখন থেকেই গুঞ্জন আরও জোরালো হয়।