কুমিল্লাবুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ে যৌথ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ১৫, ২০২৪ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!


স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচংয়ে যৌথবাহিনী অস্ত্রসহ সন্ত্রাসী খাজা খায়ের উদ্দিনকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে উপজেলা নিমসার গ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে ১টি দেশীয় রিভলবার এবং ২টি হাঁসুয়াসহ খাজা খায়ের উদ্দিন (৪৮) আটক হন। পরবর্তীতে তাকে উদ্ধারকৃত অস্ত্রসহ বুড়িচং থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয় এবং এতে খাজা খায়ের উদ্দিনকে গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অস্ত্র, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যৌথবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।