কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘বিস্ট গেমস’ সিজন থ্রিতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২, ২০২৬ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

সুখবর দিলেন ইউটিউবের শীর্ষ আয়কারী বিশ্বখ্যাত কনটেন্ট ক্রিয়েটর জিমি ডোনাল্ডসন ওরফে মিস্টার বিস্ট। সম্প্রতি তিনি জানিয়েছেন, তার বহুল আলোচিত ও জনপ্রিয় রিয়েলিটি শোতে এখন থেকে অংশ নিতে পারবেন বিশ্বের সব দেশের নাগরিক। যা স্বপ্নের দুয়ার খুলে দিয়েছে বাংলাদেশিদের জন্য।

‘বিস্ট গেমস সিজন থ্রি’তে অংশ নিলেই ৫ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৬০ কোটি টাকা) জেতার সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি বিস্ট তার ফেসবুক পেজে ঘোষণা দেন ‘বিস্ট গেমস সিজন থ্রি’র। যেখানে বিস্ট জানিয়েছেন, এ খেলায় অংশ নিলেই ৫০ লাখ বা ৫ মিলিয়ন মার্কিন ডলার জেতার সম্ভাবনা রয়েছে প্রতিযোগীদের। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬০ কোটি টাকা।

স্ট্যাটাসে বিস্ট জানান, তার খেলায় অংশ নিতে এখন বিশ্বজুড়ে কাস্টিং শুরু হয়েছে। যে কোনো দেশের প্রতিযোগীই এ খেলায় অংশ নিয়ে নিজ দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন। তাই বাংলাদেশিরাও এ খেলায় অংশ নেবার পাচ্ছেন সুবর্ণ সুযোগ।

মিস্টার বিস্টের আন্তর্জাতিক রিয়েলিটি শোতে অংশ নিতে হলে আবেদনকারীকে ১৮ বছর বা তার বেশি বয়সী হতে হবে। থাকতে হবে বৈধ পাসপোর্ট যার মেয়াদ রয়েছে জানুয়ারির ২০২৭ সাল পর্যন্ত এবং আগ্রহী প্রতিযোগিকে আন্তর্জাতিক ভ্রমণের যোগ্য হতে হবে।

অংশগ্রহণকারী দেশের প্রতিযোগীদের চূড়ান্ত রাউন্ডের জন্য নির্বাচন করতে সংক্ষিপ্ত তালিকা করা হবে। যার প্রথম ধাপ ২০২৬ সালের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে একাধিক আন্তর্জাতিক স্থানে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগ্রহী বাংলাদেশিরা। প্রতিযোগিতার শুটিং হবে বিশ্বের বিভিন্ন দেশে যেখানে অংশগ্রহণকারীদের জন্য অপেক্ষা করছে রোমাঞ্চকর চ্যালেঞ্জ, টানটান উত্তেজনা আর বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করার সুযোগ।