কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু, মৃতের সংখ্যা দাঁড়াল ৭

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ১১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় আরও একজন মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে ইজতেমায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মৃত ব্যক্তির নাম আমীর হোসেন। তার বয়স ছিল ৬৫ বছর। তিনি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর এলাকার বাসিন্দা। গত সোমবার রাত ১১টার দিকে ৩১ নম্বর খিত্তায় তিনি মারা যান। পরদিন ভোরে ফজরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, মঙ্গলবার ফজরের নামাজের পর থেকে ইজতেমায় বয়ান শুরু হয়েছে। মুসল্লিরা বিভিন্ন খিত্তায় ইবাদত-বন্দেগি ও জিকির-আজকারে মশগুল রয়েছেন। এছাড়াও দ্বীনের বয়ান ও দাওয়াতি কার্যক্রম নিয়ে আলোচনা চলছে। বিদেশ থেকে আগত মেহমানরাও ইজতেমায় অংশ নিয়ে ধর্মীয় কার্যক্রমে অংশ নিচ্ছেন। সারাদেশের অন্তত ২২ জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমার এই পর্বে অংশ নিয়েছেন।

উল্লেখ্য, বুধবার আখেরি মোনাজাতের মাধ্যমে শুরায়ে নেজামের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হবে। এরপর ৮ দিনের বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের ইজতেমা শুরু হবে। এই ইজতেমা ১৬ ফেব্রুয়ারি শেষ হবে।