কুমিল্লাশনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের করতে পাকিস্তানি নারী ভারতে

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ৫, ২০২৩ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

কলকাতার প্রেমিককে বিয়ে করতে পাকিস্তানের এক নারী ভারতে পৌঁছেছেন। ওয়াঘা-আটারি আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ওই নারী ভারতে আসেন। ২০২৪ সালের জানুয়ারিতে অর্থাৎ আগামী মাসে ভারত ও পাকিস্তানের এই দম্পতির বিয়ে হতে পারে।

জানা গেছে, পাকিস্তানি ওই নারী ভারতে আসার জন্য ৪৫ দিনের ভিসা পেয়েছেন। কলকাতার সমীর খানকে বিয়ে করতেই ২১ বছর বয়সী জাওয়ারিয়া খানম ভারতে এসেছেন।

এদিন পাকিস্তানের করাচি থেকে অমৃতসরের ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন সমীর খান ও তার বাবা আহমেদ কামাল খান।

জাওয়ারিয়াকে আনার জন্য সমীরের পরিবার পাঞ্জাবের গুরুদাসপুরে পৌঁছে গিয়েছিল। বিয়ের পরে জাওয়ারিয়া দীর্ঘ সময়ের জন্য ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করবেন।

সূত্র: এনডিটিভি