কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিমান হামলার পর ইরানের ইসফাহানে ধোঁয়ার কুণ্ডলী, নিহত অন্তত ১৫

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ১৫, ২০২৬ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের একটি শিল্প এলাকায় যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্রে আঘাত হেনেছে। হামলায় কারখানার ভেতর থাকা শ্রমিকসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, শনিবার (১৪ মার্চ) রাতে একটি হিটিং ও কুলিং সরঞ্জাম উৎপাদন কারখানায় আঘাত হানে।

আল জাজিরার ভেরিফায়েড করা ভিডিও ও ছবিতে দেখা গেছে, ইসফাহান শহরের ভোরের আলো ফোটার সাথে সাথে ঘন ধোঁয়ার কুণ্ডলী। এক ভিডিওতে যুদ্ধবিমানকে খুব নিচু উচ্চতায় উড়তে দেখা যায়।

ইরানের যেসব শহরে ইসরাইল ও যুক্তরাষ্ট্র বোমাবর্ষণ করছে ইসফাহান তারমধ্যে অন্যতম। যুদ্ধ শুরু হওয়ার পর রাজধানী তেহরান ছাড়াও ২০০টির বেশি শহরকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইসফাহান ইরানের সবচেয়ে জনবহুল শহরগুলোর মধ্যে একটি। এটি অসংখ্য শিল্প ও সামরিক কমপ্লেক্সের আবাসস্থল হিসেবে পরিচিত। দেশের অন্যান্য শহরের মতো এ শহরটিতেও কারখানা এবং সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হচ্ছে।

এদিকে তৃতীয় সপ্তাহে গড়ানো এ সংঘাত এরইমধ্যে ইরানেই এক হাজার ৪৪৪ জন মারা গেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন সাড়ে ১৮ হাজার।

.