কুমিল্লাবুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি স্ত্রীসহ গ্রেফতার

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (০১ ফেব্রুয়ারি) গভীর রাতে উত্তরা থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (০২ ফেব্রুয়ারি) আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই রোমের মিয়া।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে জামিনের বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন পুলিশের এসআই তাহমিনা আক্তার।

জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ওসি রফিক আহমেদ জানান, ১১ বছরের এক শিশু গৃহকর্মীকে বীভৎসভাবে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় একটা মামলা হয়েছে। সেই মামলায় গত রাত সাড়ে ৩টার দিকে সাফিকুর রহমান, তার স্ত্রী বীথি এবং বাসার অন্য দুই গৃহকর্মীকে গ্রেফতার করা হয়েছে।