কুমিল্লারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না – বরকতউল্লাহ বুলু

প্রতিবেদক
CUMILLA PRESS
জানুয়ারি ১১, ২০২৩ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

ইসতিয়াক আহমেদ,কুমিল্লা: 

বাংলাদেশে কোন বিচার ব্যবস্থা নেই, অন্যায় দুর্নীতির কোনো সাজা নেই, আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সাজা নেই, সবকিছুর মালিক হচ্ছেন একজন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্ব ঘোষিত কর্মসূচির গণ অবস্থানে এই কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস প্রেসিডেন্ট বরকতউল্লাহ বুলু।

শনিবার সকালে কুমিল্লা নগরীর টাউনহল মাঠে বিএনপির গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এই সময় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র বরকতউল্লাহ বুলু।

প্রধান অতিথির বক্তব্যে বলেন তিনি বলেন আমরা গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে চাই, আমরা আমাদের ভোটের অধিকার ফিরে পেতে চাই। আগামী নির্বাচনে মানুষের ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত হতে চাই। নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন চাই।

তিনি বলেন ১৮ কোটি মানুষকে জিজ্ঞাসা করেন শেখ হাসিনার পরে আওয়ামীলীগের দায়িত্ব কে নেবে, কেউ বলতে পারবে না। কিন্তু ১৮ কোটি মানুষকে জিজ্ঞাসা করেন বেগম জিয়ার পর বিএনপির দায়িত্ব কে নিবে, সবাই বলবে তারেক জিয়া। এজন্যেই জিয়া পরিবারকে আওয়ামীলীগ হিংসা করে।

তিনি আরো বলেন আওয়ামীলীগ বলে যদি তারা ক্ষমতা থেকে চলে যায় তাহলে ৫ লাখ লোক মারা যাবে ১০ লাখ লোক মারা যাবে, কেন মারা যাবে? আপনারা যদি কোন অন্যায় না করে থাকেন, কোনো জুলুম না করে থাকেন, আমরা বিএনপি প্রতিহিংসার রাজনীতি করি না।

পূর্বে ঘোষিত কর্মসূচি অনুযায়ী কুমিল্লায় আজ সকাল থেকে গণ অবস্থানে অংশ গ্রহণ করার জন্য চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিএনপির নেতৃবৃন্দরা তাদের কর্মীদের নিয়ে টাউনহল মাঠে এসে উপস্থিত হয়। এই সময় তিন জেলার নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।