কুমিল্লারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা ডাবলুর মৃত্যুর বিষয়ে সেনাবাহিনীর বিজ্ঞপ্তি

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৩, ২০২৬ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি নেতা ডাবলুর মৃত্যুর বিষয়ে সেনাবাহিনীর বিজ্ঞপ্তিX

চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও কোনভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবকু পেজে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সোমবার (১২ জানুয়ারি) আনুমানিক রাত ১১টায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ বাহিনী কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসি দোকান থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মো. শামসুজ্জামান ওরফে ডাবলুকে (৫০) আটক করা হয়। 

সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া সেই সংবাদ বিজ্ঞপ্তি

সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া সেই সংবাদ বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তীতে আটককৃত ব্যক্তির প্রদত্ত তথ্যের ভিত্তিতে টহল দল উক্ত ফার্মেসিতে তল্লাশি পরিচালনা করে ১টি ৯ মি. মি. পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে। অভিযান শেষে আটককৃত ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরবর্তীতে আনুমানিক রাত ১২টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।