কুমিল্লাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির মনোয়ন বঞ্চিত হাজী ইয়াসিনের কর্মীদের বিক্ষোভে উত্তাল কুমিল্লা নগরী

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ১১, ২০২৫ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা–৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ ও কুমিল্লা সিটি করপোরেশন) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিনের কর্মী–সমর্থকদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে কুমিল্লা নগরী।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা টাউন হল চত্বর থেকে ইয়াসিনের সমর্থকরা একটি মশাল মিছিল বের করেন। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূবালী চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা স্লোগানে মুখরিত করে তোলেন পুরো নগরী। তারা অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন গত ১৬ বছর ধরে নেতাকর্মীদের পাশে থেকে দলকে সুসংহত করেছেন। এমন এক নিবেদিতপ্রাণ নেতাকে মনোনয়ন না দিয়ে দল নিজেরাই অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে দাবি তাদের।

এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা দলের নীতি নির্ধারকদের সিদ্ধান্তের সমালোচনা করেন এবং ইয়াসিনের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেন।