কুমিল্লামঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ 

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ১৮, ২০২৬ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদাগোপালগঞ্জ প্রতিনিধিরীপুর থেকে ছেড়ে আসা সোনালী পরিবহনের একটি বাস বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশের খাদে ছিটকে পড়ে এবং ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক এক নারীকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘ট্রাক ও বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধারে কাজ করছে।