কুমিল্লাসোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাবার সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে ২০ মাস বয়সী শিশুর মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ২৭, ২০২৩ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

নীলফামারীর ডিমলায় আলিফ ইসলাম নামে ২০ মাস বয়সী এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলিফ রামডাঙ্গা গ্রামের লিখন ইসলামের ছেলে।

জানা যায়, বুধবার দুপুরে আলিফ তার বাবার সঙ্গে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে যায়। এ সময় বাবার অগোচরে পুকুরে নামলে সে পানিতে ডুবে যায়। পরে তাকে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন।

পজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাজু আহমেদ জানায়, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।