কুমিল্লারবিবার, ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাতিল হওয়া মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের যাত্রীদের রাত্রিযাপনের ব্যবস্থা করছে সরকার

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ১, ২০২৬ ১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা সৃষ্টি হওয়ায় বাংলাদেশে থেকে কিছু ফ্লাইট বাতিল হওয়ায় যেসব যাত্রীর অপ্রত্যাশিত অসুবিধা সৃষ্টি হয়েছে, তাদের জন্য রাত্রিযাপনের ব্যবস্থা করার কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এ উদ্যোগের কথা জানানো হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলেছে, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে কিছু ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের অপ্রত্যাশিত অসুবিধা সৃষ্টি হয়েছে। যেসব যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে, তাদের রাত্রিযাপনের সুবিধা দেওয়া হবে।

এজন্য প্রবাসী কল্যাণ ডেস্ক অথবা লাউঞ্জে যোগাযোগ করার জন্য যাত্রীদের অনুরোধ করেছে।

প্রসঙ্গত, তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অন্যদিকে, ইসরায়েলসহ আশপাশের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান।

সৃষ্ট এই উত্তেজনা ঘিরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এয়ারলাইন্সগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে। বাংলাদেশ থেকেও সাময়িক বন্ধ হয়েছে মধ্যপ্রাচ্যগ্রামী ফ্লাইট।