কুমিল্লাশুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাজার সিন্ডিকেট নির্মূল করা হয়েছে: বাণিজ্য উপদেষ্টা

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ৭, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

বাজার সিন্ডিকেট নির্মূল করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে এই তথ্য জানান তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রস্তাবিত সংস্কারসমূহ স্বল্প সময়ে শতভাগ বাস্তবায়ন করা না গেলেও উপযুক্ত রোডম্যাপ নিশ্চিত করার চেষ্টা চলছে।

রিজার্ভ বৃদ্ধিসহ গেল এক বছরে অনেক অর্জন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুর্নীতি দূর করা হবে।

আগামী নির্বাচনের আগে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলেও জানান শেখ বশিরউদ্দীন।