পবিত্র রমজান মাসে ব্যবসায়ীদের অশুভ পন্থা অবলম্বন না করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলেম ওলামা ও এতিমদের সম্মানে ইফতার আয়োজনে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতিতে দেশের গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় সংকোচনের উদ্দেশ্যে বড় পরিসরে এটিই শেষ ইফতার আয়োজন।’
তারেক রহমান বলেন, ‘রমজান মাসে যারা অশোভন পন্থা অবলম্বন করছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে মানুষকে কষ্ট না দেয়ার।’
এতিম ও ওলামা-মাশায়েখদের সঙ্গে ইফতার মাহফিলে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহ আলম, আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমেদুল্লাহ, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক প্রমুখ অংশ নেন।
এছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ উপস্থিত ছিলেন।


.












