কুমিল্লাসোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের সঙ্গে এফটিএ আলোচনার আগ্রহ নিউজিল্যান্ডের

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৩০, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরু করার প্রস্তাব দিয়েছে নিউজিল্যান্ড। দেশটির বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রী টড ম্যাকক্লে এ আগ্রহের কথা জানিয়েছেন।

রোববার ক্যামেরুনের ইয়াউন্দেতে বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে দুই দেশের বাণিজ্যমন্ত্রীদের বৈঠকে এ প্রস্তাব উত্থাপন করা হয়। এতে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, দেশটি বৈশ্বিক ভ্যালু চেইনে আরও সক্রিয়ভাবে যুক্ত হতে এবং বাণিজ্যনির্ভর প্রবৃদ্ধি অর্জনে ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়নে কাজ করছে।

এ সময় আঞ্চলিক বাণিজ্য জোট আরসিইপিতে যোগদানের বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথাও তুলে ধরা হয় এবং এ ক্ষেত্রে নিউজিল্যান্ডের সমর্থন কামনা করা হয়।

.

কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।