কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের অর্থনীতি যেভাবে কামব্যাক করেছে সেটা মিরাকল: প্রেস সচিব

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

গত ছয় মাসে বাংলাদেশের অর্থনীতি যে ভাবে পুনরুদ্ধার হয়েছে, তা একটি মিরাকল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) আয়োজিত ‘ডিজেএফবি টক’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব বলেন, এনার্জি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি। এই খাতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অনিয়ম হয়েছে। বিদ্যুৎ খাতে স্থায়ী সমাধানের জন্য কাজ চলছে। বড় বড় বিদ্যুৎ কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করা হচ্ছে। গ্যাসের চাহিদা মেটাতে ব্যাপক হারে গ্যাস কূপ খননের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরের দক্ষতা বৃদ্ধি করা হবে। এই বন্দরের দক্ষতা না বাড়লে বিনিয়োগ বাড়বে না। রি-এক্সপোর্টের ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের দক্ষতা আরও বাড়াতে হবে। এ জন্য বিশ্বের বড় বড় কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা চলছে। চট্টগ্রামের প্রতিটি টার্মিনালের উন্নয়ন ঘটাতে চাইলে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বাড়বে।

তিনি উল্লেখ করেন, এনার্জি সিস্টেমে দক্ষতা না থাকলে কেউ বিনিয়োগ করবে না। বিদ্যুৎ খাতে অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশে বিনিয়োগ প্রয়োজন, কিন্তু তা করা হয়নি। রাজস্ব ব্যবস্থাপনার উন্নতি প্রয়োজন, যা আগে ভালো ছিল না। আগের সরকার হাতে টাকা না থাকার পরও অপচয় করেছে। ৫৬০টি মডেল মসজিদ নির্মাণে অতিরিক্ত ব্যয় হয়েছে, যা কম টাকায়ও করা যেত। রেললাইন স্থাপনের ক্ষেত্রেও সঠিক পরিকল্পনার অভাব ছিল, যার ফলে সারাদিন রেল চলাচল সচল থাকে না। এগুলো জনগণের টাকার অপচয় ছাড়া আর কিছুই নয়।