কুমিল্লাসোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করছে ভারত, চালু হচ্ছে মেডিকেল ও বিজনেস ক্যাটাগরি

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১৩, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!


দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েনের পর বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে ভারত। আগামী সপ্তাহ থেকে দেশটি পুনরায় মেডিকেল ও বিজনেস ভিসা চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সাম্প্রতিক দিল্লি সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উভয় দেশই দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উন্নত করার বিষয়ে আগ্রহী বলেও উল্লেখ করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, পারস্পরিক সহযোগিতা ও সদিচ্ছার মাধ্যমে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। সাম্প্রতিক এই সিদ্ধান্তকে সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা হচ্ছে।

ব্রিফিংয়ে তিনি আরও জানান, বিভিন্ন অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সেগুলো সমাধানে উভয় পক্ষ কাজ করছে। পাশাপাশি পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহে ভারতের সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করে বাংলাদেশ।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সামনের দিনগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।