কুমিল্লাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বলিউডের জনপ্রিয় অভিনেতার মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
মে ২৪, ২০২৫ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

বলিউডের আকাশে আরেকটি নক্ষত্রের বিদায়। জনপ্রিয় অভিনেতা মুকুল দেব মৃত্যুবরণ করেছেন। গতকাল (২৩ মে) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তবে আজ তার মৃত্যুর খবরটি সর্বসম্মুখে প্রকাশ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মুকুল দেব দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৪ বছর।

‘সান অফ সারদা’ চলচ্চিত্রে মুকুল দেবের সহশিল্পী বিন্দু দারা সিং তার মৃত্যুর খবরটি ইন্ডিয়া টুডেকে নিশ্চিত করেছেন। তিনি শোক প্রকাশ করে বলেন, “মুকুলকে আর বড় পর্দায় দেখতে না পাওয়া খুবই বেদনাদায়ক। বাবা-মায়ের মৃত্যুর পর থেকেই সে নিজেকে গুটিয়ে নিয়েছিল। বাইরে বের হতো না, কারও সঙ্গে দেখা করত না। শেষ দিনগুলোতে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং হাসপাতালে ভর্তি করতে হয়। তার ভাই এবং সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার সমবেদনা। মুকুল ছিলেন একজন অসাধারণ মানুষ। আমরা সবাই তাকে ভীষণভাবে মিস করব।”

মুকুল দেবের ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেত্রী দীপশিখা নাগপাল তার স্মৃতিতে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে শ্রদ্ধা জানান। তিনি ইন্ডিয়া টুডেকে বলেন, “মুকুল কখনই নিজের অসুস্থতার কথা কাউকে বলত না। আমাদের একটি বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, যেখানে আমরা নিয়মিত যোগাযোগ রাখতাম। সকালে ঘুম ভেঙেই তার মৃত্যুর খবর পাই। তারপর থেকে তার ফোনে বারবার কল করছি, মনে মনে আশা করছি সে হয়তো ফোন ধরবে!”

১৯৯৬ সালে মুকেশ ভাটের প্রযোজনায় নির্মিত ‘দাস্তাক’ চলচ্চিত্র দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন মুকুল দেব। সুস্মিতা সেন ও শ্রুতি কাপুরের সঙ্গে এই ছবিতে তিনি অভিনয় করেছিলেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘আর রাজকুমার’, ‘সান অফ সারদা’, ‘ডন’ ইত্যাদি। তিনি তেলেগু, কন্নড় ও পাঞ্জাবি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। মুকুল দেব ভারতের খ্যাতনামা অভিনেতা রাহুল দেবের ছোট ভাই ছিলেন।