কুমিল্লাবুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বরুড়ায় ভলান্টিয়ার্স এসোসিয়েশন অব বরুড়া (ভাব) এর দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পুর্ন

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ১৩, ২০২৪ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!


স্টাফ রিপোর্টার:

বরুড়ার ২১ টি সামাজিক সংগঠন এর মাদার সংগঠন ভলান্টিয়ার্স এসোসিয়েশন অব বরুড়া (ভাব) এর দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পুর্ন হয়েছে।

এ সময় ২১টি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক ভোটের মাধ্যমে ভাব এর নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাপান সরকার কর্তৃক “দ্য অর্ডার অব দ্য রাইজিংসান” এ ভূষিত জেবিসিসিআই এর সাবেক সভাপতি ও ভাব উপদেষ্টা মোঃ আব্দুল হক।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মনীন্দ্র কিশোর মজুদার।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার মোঃ ইকবাল হোসেন, কুমিল্লাস্থ বরুড়া জন কল্যাণ সমিতির সভাপতি সফিকুল আমিন পাটোয়ারী, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মাসুদ মজুমদার।

সভাপতি হিসেবে নির্বাচিত হন ভাব এর সাবেক সভাপতি তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভূইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ভাব এর সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক রিয়াজুল ইসলাম চৌধুরী সোহাগ।

ভাব এর ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক ওমর ফারুক এর সভাপতিত্বে নির্বাচন পরিচালনা করেন ফ্রেন্ডস ফোরাম এর সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, বরুড়া ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠাতা ও ভাব এর সাবেক সহ-সভাপতি পারভেজ হোসেন গাজী, নারী অধিকার ফোরাম সভাপতি ও ভাব এর সাবেক দপ্তর সম্পাদক শাকিলা জামান।