কুমিল্লাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বরুড়ায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে শিয়ালের মাংস, ২ হাজার টাকা কেজি

প্রতিবেদক
Cumilla Press
জুন ১, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

বরুড়া উপজেলার আড্ডা বাজারে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করার অভিযোগ উঠেছে।

শনিবার (৩১ মে) বিকেলে আড্ডা বাজার ব্রীজের পাশে শামিম হোসেন (২৮) নামে এক যুবক শিয়ালটি জবাই করে নানা রোগের ঔষধের কথা বলে ২ হাজার টাকা কেজি ধরে শিয়ালের মাংস বিক্রি করে। ২ কেজি বিক্রি করার পর বাকি মাংস নিয়ে তিনি পাশে বাঘমারা বাজার চলে যান বলে উপস্থিত লোকজন জানান।

এ বিষয় আড্ডা ইউনিয়ন চেয়ারম্যান মো. জাকির হোসেন বাদল জানান, ‘আমি এ বিষয়টি জানি না। আমার নজরেও আসেনি। এমনকি কেউ অভিযোগও করেননি।’

এ বিষয় প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাছরিন সুলতানা তনু জানান, ‘বন্য আইনে এটা অপরাধ। এ বিষয়ে অভিযোগ আসলে অবশ্যই প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’