কুমিল্লাবুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় পিস্তল-কার্তুজসহ জেলা যুবলীগ নেতা গ্রেফতার

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ১৯, ২০২৪ ২:০০ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি সুমন মিয়াকে (৪৮) গ্রেফতার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

শুক্রবার রাতে পৌর শহরের মধ্যপাড়া এলাকা থেকে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ দল তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড কার্তুজ এবং একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়।

সুমন মিয়া জেলা শহরের মধ্যপাড়ার বাসিন্দা এবং পৌর আওয়ামী লীগের সভাপতি মুসলিম মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় সুমন মিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার পর তাকে আদালতে পাঠানো হবে।