কুমিল্লামঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বড়বাজারে ভয়াবহ আগুনে পুড়ল ৮৫ লাখ টাকার পণ্য, পথে বসলেন ব্যবসায়ী

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ১৮, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মকলেছুর এন্ড ব্রাদার্স নামের একটি মুদি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৮৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির মালিক।

সোমবার (১৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে দিকে বড়বাজার কাঁচাবাজারে অবস্থিত মকলেছুর এন্ড ব্রাদার্সের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুনে দোকানে থাকা মুদি মালামাল, সয়াবিন ও পামওয়েল, চাল, ডাল, মসলা ও বিভিন্ন পণ্যসহ প্রায় সব মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, আগুনের ধোঁয়া বাজার এলাকায় ছড়িয়ে পড়লে বড়বাজার ও কাঁচাবাজারের নৈশপ্রহরী এবং বড়বাজার মোড়ের বাসিন্দারা বিষয়টি টের পান। পরে তারা ঘটনাস্থলে গিয়ে আগুনের খবর দেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

মকলেছুর এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. মোখলেছুর জামান শাহিনের ছোট ভাই শামিম জানান, আমি মুদি পণ্যের পাইকারি ব্যবসা করি। আনুমানিক রাত পৌনে ২টার দিকে শর্ট সার্কিট থেকে আমার দোকানে আগুন লাগে। এতে দোকানের সম্পূর্ণ মালামাল ধ্বংস হয়ে গেছে। আমার প্রায় ৮৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ব্যাংক থেকে আমার ঋণও রয়েছে। এখন আমি ও আমার পরিবারের পথে বসার মতো অবস্থা।

তহ-বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুর রহমান হাফি বলেন, ‘মেহেরপুর জেলার অর্ধেকেরও বেশি খুচরা মুদি ব্যবসায়ীকে মো. মোখলেছুর জামান শাহিন পাইকারি পণ্য সরবরাহ করেন। এত বড় একটি প্রতিষ্ঠানের এমন ক্ষতি অত্যন্ত দুঃখজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, তারা যেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।’

মেহেরপুর ফায়ার সার্ভিসের ডিএডি আলী সাজ্জাদ জানিয়েছেন, শহরে অগ্নীকান্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের টীম। তার আগেই দোকানে থাকা মালামাল