কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গভবন থেকে সরানো হলো শেখ মুজিবুরের ছবি

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ১১, ২০২৪ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। রোববার (১০ নভেম্বর) তিন উপদেষ্টার শপথগ্রহণের সময় পেছনে বঙ্গবন্ধুর ছবি থাকায় তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুকে একটি ছবি শেয়ার করেন, যেখানে দেখা যায়, তিনি শপথগ্রহণের স্থানে দাঁড়িয়ে রয়েছেন। শপথগ্রহণের পেছনের দেওয়াল থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলা হয়েছে।

ছবিটি শেয়ার করে উপদেষ্টা মাহফুজ আলম তার ক্যাপশনে লেখেন, ‘দরবার হল থেকে শেখ মুজিবুর রহমান, ৭১ পরবর্তী ফ্যাসিস্টের ছবি সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। ক্ষমাপ্রার্থী। কিন্তু, মানুষের জুলাইয়ের চেতনা বেঁচে থাকলে তাকে কোথাও দেখা যাবে না।’

তিনি আরও লেখেন, ‘শেখ মুজিব এবং তার কন্যা বাংলাদেশের জনগণের জন্য যা করেছেন, তার জন্য আওয়ামী লীগকে অবশ্যই স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। অগণতান্ত্রিক ৭২-এর সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, বিলিয়ন কোটি টাকা পাচার এবং হাজার হাজার ভিন্নমতাবলম্বী ও বিরোধীদের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড (৭২-৭৫, ২০০৯-২০২৪)। তখনই আমরা ৭১-এর আগের শেখ মুজিবের কথা বলতে পারব। ফ্যাসিস্টদের বিচার ছাড়া কোনো ধরনের ক্ষমা ও পুনর্মিলন হবে না।’