কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফ্যাসিস্টদের দোসররা এখনো গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে: খালেদা জিয়া

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশের শত্রু ও ফ্যাসিস্টদের দোসররা এখনো গণ-অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত সাফল্যকে নস্যাৎ করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সকলকে সর্বশক্তি নিয়োগ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

আজ বৃহস্পতিবার বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে তিনি ফ্যাসিস্ট সরকারের পতনে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

খালেদা জিয়া বলেন, দেশ এখন একটি সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তিনি অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার কাজ সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য আহ্বান জানান।

তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের দোসর ও বাংলাদেশের শত্রুরা এখনো গণ-অভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করতে গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। তিনি ইস্পাতকঠিন ঐক্য গড়ে তোলার মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়ার আহ্বান জানান।

গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার জন্য তিনি সবাইকে উদ্বুদ্ধ করেন। খালেদা জিয়া ছাত্র-যুবকসহ সমগ্র দেশবাসীর কাছে আহ্বান জানিয়ে বলেন, “আসুন, ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে একটি বাসযোগ্য ও উন্নত রাষ্ট্রে পরিণত করি।”