কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শরীয়তপুরে রাজনৈতিক সমর্থকদের সংঘর্ষ

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৭, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

শরীয়তপুরে বিএনপি-জামায়াতের সমর্থকদের সংঘর্ষ।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ‘না ভোট’ নিয়ে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে শরীয়তপুরে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে নড়িয়া উপজেলার ভোজেশ্বর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে। উপজেলা প্রশাসন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলের এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি নিজের ফেসবুক পেজে না ভোটের পক্ষে একটি স্ট্যাটাস দেন স্থানীয় এক নারী। দুপুর দুইটার দিকে ওই নারী ভোজেশ্বর এলাকায় আসলে তাকে নিয়ে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে বাক বিতণ্ডা হয়। বাক-বিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা লাঠি সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ-সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয়পক্ষের ১২ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।