কুমিল্লারবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকে হাসনাত আবদুল্লাহর ‘ইনকিলাব জিন্দাবাদ’, তুমুল আলোচনায় সামাজিক যোগাযোগমাধ্যম

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে দেওয়া একটি সংক্ষিপ্ত স্ট্যাটাসকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে ইফতারের পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ।’ মাত্র দুই শব্দের এই পোস্ট প্রকাশের পরপরই তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

পোস্টটি ঘিরে সমর্থক ও সমালোচকদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি একটি প্রতীকী অভিব্যক্তি।

পোস্ট দেওয়ার ৪৩ মিনিটের মধ্যেই এতে প্রায় আড়াই লাখ লাইক, ২০ হাজারের বেশি মন্তব্য এবং সাড়ে ৬ হাজারেরও বেশি শেয়ার দেখা যায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।