শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পুলিশ সরে গেলে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।
এর আগে রাত ৮টার দিকে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এসময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
এদিন বিকাল সোয়া ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
এর আগে বিকাল ৪টার দিকে জাতিসংঘের অধীনে শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
যমুনা অভিমুখে রওনা হলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। এ সময় সেখানে লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হন।












