কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় জামায়াত আমির

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৮, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সাড়ে ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান তারা।

বৈঠকে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের এ প্রতিনিধিদলে আরও আছেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।