কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রতিপক্ষের প্রতারণামূলক বক্তব্য স্বাভাবিক বিষয় নয় : মির্জা আব্বাস

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনে প্রতিপক্ষের সমালোচনা করা স্বাভাবিক হলেও, মিথ্যা বা প্রতারণামূলক বক্তব্য দেওয়া স্বাভাবিক বিষয় নয়

তিনি বলেন, আমরা সাচ্চা মুসলমান, মিথ্যা কথা বলি না। আমাদের ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস করি। তাই নির্বাচনে মিথ্যা কথা বলবো না।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মোতালেব প্লাজা ফ্ল্যাট মালিক সমিতির উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, নির্বাচনী প্রচারণায় নিজের করা কাজ এবং ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরবো। অন্য কোনো দলের নেতা বা প্রার্থীদের নিয়ে অশোভন বা নোংরা ভাষা ব্যবহার করবো না। এসময় জনগণকে সততা ও সত্যনিষ্ঠতার সঙ্গে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

ঢাকা-৮ আসনের ধানের শীষের এ প্রার্থী বলেন, এই দেশের মানুষ অনেক কষ্টে, রক্ত ও ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছে। আশা করি, ভোটের অধিকার যথাযথভাবে প্রয়োগ করবেন। ভোটিং সেন্টারে রেজাল্ট পাওয়া পর্যন্ত আমাদের উপস্থিতি বজায় থাকবে।

মির্জা আব্বাস বলেন,  কেউ কোনো ধরনের গণ্ডগোল বা ঝগড়ায় জড়াবেন না। তবে নির্বাচনের পর প্রয়োজনে লড়াই করতে প্রস্তুত আছি। এসময় তিনি এলাকাবাসীকে নিজের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং ভোটে সমর্থনের আহ্বান জানান।