কুমিল্লাশুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ: আবেদন প্রক্রিয়া শুরু

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত ও পুলিশের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে আবেদন করার জন্য ন্যূনতম যোগ্যতা হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পাশ।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশ পুলিশের নির্ধারিত টেলিটক ওয়েবসাইট http://police.teletalk.com.bd থেকে। আবেদন প্রক্রিয়া নিম্নরূপ:

  1. ওয়েবসাইটে প্রবেশ করে TRC (Trainee Recruit Constable) অপশন সিলেক্ট করতে হবে।
  2. আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করে সাবমিট করতে হবে।
  3. সফল সাবমিশনের পর প্রার্থীরা একটি User ID পাবেন।
  4. ৪৮ ঘণ্টার মধ্যে প্রাপ্ত User ID ব্যবহার করে টেলিটক প্রি-পেইড নম্বর থেকে ২টি SMS-এর মাধ্যমে ৪০ টাকা সার্ভিস চার্জ প্রদান করতে হবে।

নিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।