কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পুলিশকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৩, ২০২৬ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহে মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় পুলিশের ওপর হামলা চালিয়েছে আসামিপক্ষ। এ সময় পুলিশের হাত থেকে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামে এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে তার সহযোগিরা। হামলায় ৫ পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে এলাকায় র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা টহল দেন। এ ঘটনায় নেতৃত্ব থাকা আসামির পিতা সাগর আলীকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।