কুমিল্লারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পার্থর আসন থেকে সরে দাঁড়ালেন বিএনপির প্রার্থী

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১২, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

পার্থর আসন থেকে সরে দাঁড়ালেন বিএনপির প্রার্থীX

আন্দালিব রহমান পার্থ ও গোলাম নবী আলমগীর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনটি শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টিকে (বিজেপি) ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। জোটগত এই সমঝোতার অংশ হিসেবে সোমবার (১২ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে নিজের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। রিটার্নিং কর্মকর্তা তার আবেদন গ্রহণ করেছেন।PauseMute

এর ফলে এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের একক প্রার্থী হিসেবে ‘গরুর গাড়ি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।

দলীয় সূত্র জানায়, প্রাথমিকভাবে গোলাম নবী আলমগীরকে এই আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছিল। তবে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির চূড়ান্ত সিদ্ধান্তে ভোলা-১ আসনটি আন্দালিভ রহমান পার্থকে ছেড়ে দেয়ার ঘোষণা দেয় বিএনপি। জোটের ঐক্য বজায় রাখতে এবং একক প্রার্থী নিশ্চিত করতে গোলাম নবীকে দলের শীর্ষ পর্যায় থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানানো হয়। দলের নির্দেশনা মেনে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

আন্দালিভ রহমান পার্থকে ঘিরে এবারের নির্বাচনে বেশ নাটকীয়তা লক্ষ্য করা গেছে। তফসিল ঘোষণার আগে তাকে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন দেয়া হয়েছিল। তবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন এবং তারেক রহমান দেশে ফেরার পর দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে বড় পরিবর্তন আসে। ঢাকা-১৭ আসনে স্বয়ং তারেক রহমান প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিলে পার্থকে তার পুরনো আসন ভোলা-১ এ স্থানান্তর করা হয়।