কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পারস্য উপসাগর থেকে ২ জাহাজ জব্দ করল ইরানি বাহিনী

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি’র নৌবাহিনী জানায়, জাহাজ দু’টি থেকে ১০ লাখ লিটারের বেশি পাচার করা জ্বালানি উদ্ধার করা হয়েছে। আর এ ঘটনায় আটক ১৫ জন বিদেশি নাবিককে হস্তান্তর করা হয়েছে বিচারিক কর্তৃপক্ষের কাছে।

বিবৃতিতে বলা হয়, জাহাজ দু’টি পারস্য উপসাগরের ফার্সি দ্বীপের আশপাশের এলাকায় কার্যক্রম পরিচালনা করছিল। 

আইআরজিসি জানায়, এগুলো একটি সংগঠিত জ্বালানি পাচার চক্রের অংশ, যা সাম্প্রতিক মাসগুলোতে সক্রিয় ছিল।

নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাজগুলোকে শনাক্ত করা হয় এবং পরে সেগুলো জব্দ করা হয় বলে জানিয়েছে আইআরজিসি।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আর বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি