কুমিল্লাবুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পানির মোটর চুরির অভিযোগে কৃষককে পিটিয়ে হত্যা

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ১৯, ২০২৬ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর পাংশায় পানির মোটর চুরির অভিযোগে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দিনগত রাতে উপজেলার কসবামাঝাইল ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত জজ আলী পাংশার পাট্টা ইউনিয়নের মাঝাইল গ্রামের বাসিন্দা। পেশায় তিনি কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে পাঁচবাড়িয়া গ্রামের করিম মণ্ডলের মিলে পানির মোটর চুরি করতে গিয়ে ধরা পড়েন জজ আলী। এ সময় স্থানীয় কয়েকজন তাকে গণধোলাই দিলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যার কারণ ও জড়িতদের চিহ্নিত করতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

সারাদেশ সর্বশেষ