আপাতদৃষ্টিতে আরেকটি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, এমন উদ্যোগ প্রতিহত করতে ভোটের আগেই মাঠে নামা হবে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসনের পক্ষপাতিত্ব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। জনরায় প্রতিষ্ঠার আগেই সরকারি কর্মকর্তাদের একটি দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে যাওয়াকে তিনি গণতন্ত্রের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেন। তিনি বলেন, পুরোনো সেটেলমেন্টের পথে আবারও এগোলে তা রুখে দেওয়া হবে এবং ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করা হবে না।
এ সময় এনএসআই প্রধানের একটি রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে বৈঠক করার বিষয়েও সমালোচনা করেন তিনি।
ভোটের পরিবেশ নিয়ে আসিফ মাহমুদ বলেন, চিহ্নিত সন্ত্রাসীদের জেলের বাইরে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তার অভিযোগ, নির্বাচন কমিশন ও সরকার এখনো গ্রহণযোগ্য ভোটের পরিবেশ তৈরি করতে পারেনি। এ কারণে ইসির ওপর এনসিপির পূর্ণ আস্থা নেই এবং আদৌ নির্বাচন হবে কি না, তা নিয়েও শঙ্কা রয়েছে।

দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

হাসনাত আবদুল্লাহর ফেসবুক প্রোফাইল অকার্যক
সারজিসের আয়কর রিটার্ন ও হলফনামায় গড়মিল
জামায়াতের সঙ্গে জোটের প্রতিবাদে খাগড়াছড়িতে এনসিপির তিন শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে নিরপেক্ষতা বজায় রাখা হয়নি। বড় দলের পক্ষে রিটার্নিং কর্মকর্তারা কাজ করেছেন বলে অভিযোগ করেন তিনি। আপিলের ক্ষেত্রেও যদি নিরপেক্ষতা না থাকে, তাহলে সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ।
এ ছাড়া জাতীয় পার্টি যেন ভোটে অংশ নিতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার কথাও বলেন এনসিপির এই মুখপাত্র।