কুমিল্লাসোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তান–আফগান উত্তেজনা নিরসনে সংলাপের আহ্বান, মধ্যস্থতায় আগ্রহী ইরান

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ আগ্রহের কথা জানান।

রমজান মাসের পবিত্রতার কথা উল্লেখ করে তিনি ইসলামাবাদ ও কাবুলকে পারস্পরিক মতপার্থক্য সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানান। তাঁর মতে, যুদ্ধ বা সামরিক উত্তেজনার বদলে আলোচনার পথই দুই প্রতিবেশী দেশের জন্য টেকসই সমাধান বয়ে আনতে পারে।

তেহরান দুই পক্ষের মধ্যে যোগাযোগ ও আস্থার পরিবেশ গড়ে তুলতে সহায়তা করতে প্রস্তুত বলেও জানান তিনি। পারস্পরিক বোঝাপড়া ও আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে প্রয়োজনীয় যে কোনো সহায়তা দিতে আগ্রহী ইরান— এমন বার্তাই উঠে আসে তার বক্তব্যে।

এদিকে, সংঘাতের প্রেক্ষাপটে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি উভয় পক্ষকে সংযম প্রদর্শন ও কূটনৈতিক উদ্যোগ জোরদারের তাগিদ দিয়েছে।