ডেস্ক রিপোর্ট:
পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র। আগামী জুনে তার বয়স ১৫ বছর পূর্ণ হবে। এর আগেই তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ক্রিশ্চিয়ানো জুনিয়র পাঁচটি দেশের হয়ে খেলার সুযোগ পেতে পারেন। তার মধ্যে রয়েছে পর্তুগাল, ইংল্যান্ড, স্পেন, যুক্তরাষ্ট্র ও কেপ ভার্দে। তবে রোনালদোর সন্তান হলেও জুনিয়র জর্জিনা রদ্রিগুয়েজের সন্তান নন, তাই তিনি আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন না।
ছেলের প্রথম আন্তর্জাতিক ডাক পেয়ে আবেগ প্রকাশ করেছেন রোনালদো। সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, “তোমাকে নিয়ে গর্বিত, বাবা!” এর আগে এক সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, “আমি তার সঙ্গে খেলতে চাই। এটা আমার স্বপ্ন। অবশ্য সবকিছু নির্ভর করবে তার পারফরম্যান্সের ওপর।”
বর্তমানে রোনালদো সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। তার ছেলে জুনিয়রও আল নাসর একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছেন। সেখানে তার অসাধারণ প্রতিভা দেখেই তাকে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে নির্বাচিত করা হয়েছে।












