কুমিল্লারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইইউ নির্বাচন পর্যবেক্ষকরা

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২৭, ২০২৩ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষকরা। বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়স্থ পররাষ্ট্রমন্ত্রীর নিজ বাসভবন হাফিজ কমপ্লেক্সে এ বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ইইউর নির্বাচন পর্যবেক্ষক দলের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত রয়েছেন ইইউর মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ রেবেকা কক্স ও মিডিয়া বিষয়ক বিশেষজ্ঞ শার্লোট সুয়েবেস।

এর আগে দুুপুরে ইইউর নির্বাচন পর্যবেক্ষক দলের এই দুই সদস্য সিলেটে বিএনপির বিভাগীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী অংশ নেন।